Posts

শুভ জন্মদিন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী বিপ্লবী ভগৎ সিং ! (Sahid-e-Azam)

Image
শুভ জন্মদিন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী বিপ্লবী  ভগৎ সিং ! (Sahid-e-Azam) * ২৮ শে সেপ্টেম্বর ১৯০৭ সালে ভারতের পাঞ্জাবের এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন,  কিশান সিং ও বিদ্যা ভাটির দ্বিতীয় পুত্র ছিলেন- ভগৎ সিং।  পরিবার জাতীয়তাবাদে নিবিড় ছিল এবং স্বাধীনতার আন্দোলনে জড়িত ছিল, রাজনৈতিক কর্মকাণ্ডে গভীরভাবে জড়িত এক শিখ পরিবার। তিনি ভারতের স্বাধীনতায় নিজের জীবন উৎসর্গ করার জন্য তেরো বছর স্কুল ছাড়েন! তিনি রাজনৈতিক বিরোধীতার বিভিন্ন সহিংস বিক্ষোভের সাথে জড়িত হয়েছিলেন এবং বেশ কয়েকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সিংহ একজন ব্রিটিশ পুলিশ অফিসারকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করেছিলেন এবং ১৯৩৩ সালের ২৩ শে মার্চ তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।   

#সেনাবাহিনীতে কর্মরত একজন ইন্ডিয়ান আর্মির ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রীর বিনা চিকিৎসায় মৃত্যু...

Image
#একেমনচিকিৎসা___ ব‍‍্যবস্থা!!!! #সেনাবাহিনীতে কর্মরত একজন ইন্ডিয়ান আর্মির ৮ মাসের অন্তঃসত্বা স্ত্রীর বিনা চিকিৎসায় মৃত্যু... রাত ১২ টা থেকে শুরু করে সকাল ৯টা পর্যন্ত একজন মুমূর্ষ রোগীকে হেনস্তা বর্ধমান হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে..! আমরা এ কোন রাজ্যে বাস করছি যেখানে একজন অন্তঃস্বত্বা নারীকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই..!!!তদন্তো হোক,,,,দোষীরা শাস্তি পাক।

নরেন্দ্র মোদির সম্বন্ধে বিশেষ তথ্য

Image
নরেন্দ্র মোদির সম্বন্ধে বিশেষ তথ্য নরেন্দ্র মোদী ১৯৫০ সালের ১ই সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে গ্ৰামে মুদি ব্যবসায়ীদের একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন                            নরেন্দ্র মোদী ১৯৫০ সালের ১ই সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে গ্ৰামে মুদি ব্যবসায়ীদের একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম প্রয়াত দামোদরদাস মুলচাঁদ মোদী এবং মাতার নাম হীরাবেন মোদী ।             শৈশবকালে, মোদী তাঁর বাবাকে ভাদনগর রেলওয়ে স্টেশনে চা বিক্রি করতে সহায়তা করেছিলেন  এবং পরে তার ভাইয়ের সাথে একটি বাস টার্মিনাসের কাছে একটি চা স্টল চালান।                     তিনি ২০১৪ সালে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। তিনি এমন একটি অনুপ্রেরণার ব্যক্তিত্ব, যিনি দারিদ্র্যপীড়িত চা-বিক্রি করা ছেলে থেকে উন্নয়নমুখী নেতার কাছে উঠেছিলেন। তিনি প্রমাণ করেছেন যে সাফল্যের বর্ণ, বর্ণ বা কোনও ব্যক্তির যেখানেই ...

আজসেই ঐতিহাসিকদিন

Image
#আজসেইঐতিহাসিকদিন❤ ১৮৯৩, ১১ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম-মহাসভার অধিবেশনে স্বামীজীর বক্তৃতা-                   হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনিবর্চনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী-সমাজের পক্ষ হইতে আমি আপনাদিগকে ধন্যবাদ জানাইতেছি। সর্বধর্মের যিনি প্রসূতি-স্বরূপ, তাঁহার নামে আমি আপনাদিগকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। সকল জাতি ও সম্প্রদায়ের অন্তর্গত কোটি কোটি হিন্দু নরনারীর হইয়া আমি আপনাদিগকে ধন্যবাদ দিতেছি।              এই সভামঞ্চে সেই কয়েকজন বক্তাকেও আমি ধন্যবাদ জানাই, যাঁহারা প্রাচ্যদেশীয় প্রতিনিধিদের সম্বন্ধে এরূপ মন্তব্য প্রকাশ করিলেন যে, অতি দূরদেশবাসী জাতিসমূহের মধ্য হইতে যাঁহারা এখানে সমাগত হইয়াছেন, তাঁহারাও বিভিন্ন দেশে পরধর্মসহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করিতে পারেন। যে ধর্ম জগৎকে চিরকাল পরমতসহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করার শিক্ষা দিয়া ...

পরমবীর চক্র প্রাপ্ত বীরশহীদ ক্যাপ্টেন বিক্রম বাএা (শেরশাহ) এর জীবনী

Image
পরমবীর চক্র প্রাপ্ত  বীরশহীদ ক্যাপ্টেন বিক্রম বাএা (শেরশাহ)  এর জীবনী -  এক মহান বীর,ভারত মাতার যোগ্য সন্তান,পরম বীর চক্র প্রাপ্ত বিক্রম বাত্রা শুভ জন্মদিনে জানাই সহস্রকোটি প্রণাম ও কুর্নিশ। #জন্ম_বৃত্তান্ত:-ক্যাপ্টেন বিক্রম বাত্রার জন্ম ১৯৭৪ সালের ৯ ই সেপ্টেম্বর, হিমাচল প্রদেশের পালামপুরে জন্মগ্রহণ করেন।পিতা গিরিধারী লাল বাত্রা এবং মা কমল বাত্রা।তাঁর বাবা গিরিধারী লাল বাত্রা ছিলেন সরকারী বিদ্যালয়ের অধ্যক্ষ এবং তার মা স্কুল শিক্ষিকা ছিলেন। #ছাত্রজীবন:-ক্যাপ্টেন বিক্রম বাত্রা পালামপুরের ডিএভি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন।এরপরে তিনি সিনিয়র মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য সেন্ট্রাল স্কুলে ভর্তি হন।  #খেলাধুলারজীবনী:-১৯৯০ সালে, তিনি তার ভাইয়ের সাথে অল ইন্ডিয়া কেভিএস নাগরিকদের টেবিল টেনিসে বিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।  ক্যাপ্টেন বিক্রম বাত্রা কারাটাতেও গ্রিন বেল্ট ধারক ছিলেন এবং মানালির একটি জাতীয় স্তরের শিবিরে অংশ নিয়েছিলেন। #কলেজজীবনথেকেস্বপ্নপূরণের_কাহিনী:-তিনি চণ্ডীগড়ের ডিএভি কলেজে বিএসসি মেডিকেল সায়েন্সেসের পড়াশোনা করেন।কলেজ...

“RIP" - এর সংজ্ঞা কি ...?

Image
“RIP" - এর সংজ্ঞা কি ...? প্রায়শঃই আমরা দেখি যেইমাত্র কারও মৃত্যুর খবর আসে তো অধিকাংশ লোক RIP লিখে msg করতে থাকে l আজকাল সোশ্যাল মিডিয়ায় লেখাপড়া জানা উচ্চশিক্ষিত লোক প্রকৃত অর্থ, প্রকৃত ভাব না জেনে, না বুঝে RIP লিখছেন l একে অপরকে দেখে RIP লেখার জন্য, বলার জন্য প্রতিযোগিতার লাইন লেগে যায় l এই "RIP" কি ? আজকাল দেখা যাচ্ছে কোনও মৃতাত্মার প্রতি RIP লেখা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে l এইরকম এইজন্য হয়েছে, বিদেশিদের নকল করার কারণে, আমাদের যুব সমাজের মধ্যে ধর্মের ভ্রান্তিমূলক ধারণা অথবা এই বিষয়ে তারা অবগত নয় বলে মূল বাক্য সংক্ষিপ্ত হয়ে গেছে l 'RIP' শব্দের অর্থ 'Rest in Peace' (শান্তিতে আরাম করো ) l এই শব্দ তাদের জন্য প্রযোজ্য যাদের কবরস্থিত করা হয় l কারণ খ্রিষ্টান বা মুসলিমদের মান্যতা অনুসারে যখন কোন জাজমেন্ট ডে অথবা শেষ বিচারের দিন আসবে, সেইদিন কবরস্থিত এই সমস্ত মৃতরা পুনরুজ্জীবিত হয়ে উঠবে l সেই কারণে, তাদের জন্য বলা হয়ে থাকে, সেই শেষ বিচারের দিনের অপেক্ষায় "শান্তিতে আরাম করো" তথা Rest in Peace . কিন্তু হিন্দু ধর্মের মান্যতা অনুয...

অক্টোবরের ১-১৮ তারিখের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা, বাড়িতে বসে হবে পরীক্ষা।

Image
অক্টোবরের ১-১৮ তারিখের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা, বাড়িতে বসে হবে পরীক্ষা। সম্প্রতি শীর্ষ আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষা না নিয়ে কোনভাবেই চূড়ান্ত বর্ষের (Final Semester) পড়ুয়াদের ডিগ্রী দেওয়া হবে না। সেই ঘোষণা অনুসারে  কীভাবে পরীক্ষা নেবে এই নিয়ে তৈরি হয়েছিল সংশয়।শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ঠিক করা হলা পরীক্ষা নেওয়ার পদ্ধতি। "ওপেন বুক এক্সাম" বাড়িতে বসে বই খুলেই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইনে সমস্ত প্রক্রিয়া ঠিক করতে বিশ্ববিদ্যালয়গুলিকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের ঘোষণার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যেই রাজ্যে কীভাবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে তা স্থির করা হবে। সেই মতই এই পরিকল্পনার রূপরেখা তৈরি করতে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনলাইন বৈঠক ছিল।  বৈঠকে ঠিক হয়, অনলাইনে নেওয়া হবে সমস্ত পরীক্ষা। হোম অ্যাসেসমেন্ট এর ব্যবস্থা থাকবে।প্র‍্যাকটিক‍্যাল সেমিনার,...

ভারতরত্ন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় ।( "The man for all seasons".)

Image
🙏 ভারতরত্ন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় ।( "The man for all seasons".) Some interesting facts of Rashtrapati Pranab Mukherjee  ✔প্রথম বাঙালি এবং দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে ২০১২ সালের ২৫শে জুলাই শপথ গ্রহণ করেন । ✔ এর আগে তিনি ছিলেন ইউপিএ সরকারের অর্থমন্ত্রী । তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর  ও পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্বভারও সামলেছেন ।  🔷২০১৯ সালে ভারত সরকার তাঁকে দিয়েছিল ভারতরত্ন পুরস্কার। ✔প্রণব বাবুর জন্ম  ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে।   ✔তাঁর বাবা কামদাকিংকর মুখার্জি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং কংগ্রেস নেতা। ✔প্রণব মুখোপাধ্যায় সিউড়ির বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন; এই কলেজটি সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানে এম.এ এবং এল.এল.বি. ডিগ্রি নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন । ✔১৯৬৯ সালে তিনি প্রথম বার কংগ্রেস দলের প্রতিনিধিস্বরূপ রাজ্যসভায় নির্বাচিত হন।  এরপর ১৯৭৫, ১৯৮১, ১৯৯৩ ও ১৯৯৯ সালেও তিনি রাজ্যসভায় নি...

আজাদহিন্দবাহিনীর জন‍্যই ব্রিটিশ রাজ মুক্ত হয়

Image
আজাদহিন্দবাহিনীর জন‍্যই ব্রিটিশ রাজ মুক্ত হয় আজাদ হিন্দ ফৌজ ভারতীয় জাতীয় সেনাবাহিনী (Indian National Army বা INA)। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই বাহিনী গঠিত হয়। ১৯৪২ সালে রাসবিহারী বসুর ডাকে টোকিওতে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠনের সিদ্ধান্ত হয়। তখন ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রাসবিহারী সেই সম্মেলনে একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন।সেই সম্মেলনে লিগে রাসবিহারীর সভাপতিত্বে দায়িত্ব গ্রহণের জানানোর প্রস্তাব গৃহীত হয়। যেসব ভারতীয় সেনা মালয় ও বার্মা ফ্রন্টে জাপানিদের হাতে আটক হয়েছিল তাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ও লিগের সশস্ত্র শাখা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদানে উৎসাহিত করা হয়। আজাদহিন্দ বাহিনীর লক্ষ‍্য ছিল ভারত থেকে ব্রিটিশ রাজ উচ্চেদ।দেশকে ঔপনিবেশিক শাসন জাল থেকে মুক্ত করা।জাপানের হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হয়। ১৯৪৩-সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনর্গঠিত হয় "আর্জি হকুমত-এ-আজাদ হিন্দ" ভারতের সামরিক বাহিনী।সুভাষচন্দ্রের নেতৃত্বে প্রতিষ্ঠাত হ...

কলকাতার আশুতোষ কলেজের মেধা তালিকায় নাম সানি লিওনের

Image
কলকাতার আশুতোষ কলেজের মেধা তালিকায় নাম সানি লিওনের “কলেজের পরবর্তী সেমেস্টারে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। আশা করি তোমরা সবাই আমার ক্লাসে থাকবে।” আশুতোষ কলেজের ইংরাজির মেধা তালিকায় সানি লিওনের নাম নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তালিকা সংশোধন করে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় অভিনেত্রীর নাম। কলেজ কতৃপক্ষ জানান কোনছাত্র মজা করে এ কাজ করেছে কিংবা প্রযুক্তিগত বিভ্রাটের কারণেই এই ভুল হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করেছেন কলেজের উপাধক্ষ্য। পরে কলেজ কর্তৃপক্ষ সানি লিওনের নাম সরিয়ে দেয়।নেটদুনিয়ায় খবর ছড়িয়ে পড়তেয় শুরু হয়েছে নানামশকরা। #বীরভূমি-Birbhum