“RIP" - এর সংজ্ঞা কি ...?

“RIP" - এর সংজ্ঞা কি ...?


প্রায়শঃই আমরা দেখি যেইমাত্র কারও মৃত্যুর খবর আসে তো অধিকাংশ লোক RIP লিখে msg করতে থাকে l আজকাল সোশ্যাল মিডিয়ায় লেখাপড়া জানা উচ্চশিক্ষিত লোক প্রকৃত অর্থ, প্রকৃত ভাব না জেনে, না বুঝে RIP লিখছেন l একে অপরকে দেখে RIP লেখার জন্য, বলার জন্য প্রতিযোগিতার লাইন লেগে যায় l

এই "RIP" কি ?

আজকাল দেখা যাচ্ছে কোনও মৃতাত্মার প্রতি RIP লেখা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে l এইরকম এইজন্য হয়েছে, বিদেশিদের নকল করার কারণে, আমাদের যুব সমাজের মধ্যে ধর্মের ভ্রান্তিমূলক ধারণা অথবা এই বিষয়ে তারা অবগত নয় বলে মূল বাক্য সংক্ষিপ্ত হয়ে গেছে l


'RIP' শব্দের অর্থ 'Rest in Peace' (শান্তিতে আরাম করো ) l এই শব্দ তাদের জন্য প্রযোজ্য যাদের কবরস্থিত করা হয় l কারণ খ্রিষ্টান বা মুসলিমদের মান্যতা অনুসারে যখন কোন জাজমেন্ট ডে অথবা শেষ বিচারের দিন আসবে, সেইদিন কবরস্থিত এই সমস্ত মৃতরা পুনরুজ্জীবিত হয়ে উঠবে l সেই কারণে, তাদের জন্য বলা হয়ে থাকে, সেই শেষ বিচারের দিনের অপেক্ষায় "শান্তিতে আরাম করো" তথা Rest in Peace .

কিন্তু হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী শরীর নশ্বর, আত্মা অমর, সেইজন্য হিন্দুদের মৃতদেহ দাহ-সংস্কার করা হয়, সুতরাং, তাদের ক্ষেত্রে Rest in Peace-এই কথাই আসে না l হিন্দু ধর্ম অনুযায়ী মানুষের মৃত্যু হয়, আত্মা মানবদেহে থেকে বেরিয়ে অন্য কোনো নতুন জীব/কায়া/শরীর/ নবজাতকের মধ্যে প্রবেশ করে l (শিশু মাতৃজঠরে ভ্রূণ অবস্থায় থাকাকালীন আত্মা তার মধ্যে প্রবেশ করে l)
সেই আত্মার পরবর্তী যাত্রা হেতু গতি প্রদান করার জন্যই শ্রাদ্ধকর্মের পরম্পরা চলে আসছে এবং শান্তিপাঠের আয়োজন করা হয় l

অতএব, কোনও হিন্দু মৃতাত্মার জন্য বিনম্র শ্রদ্ধাঞ্জলি, ওম্ শান্তি, শ্রদ্ধাঞ্জলি, আত্মা সদগতিপ্রাপ্ত হোক,ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু  - এইরকম বাক্য লেখা উচিত l আর কোনো মুসলিম অথবা খ্রিষ্টান মিত্রের পরিজনের মৃত্যুর পরে তাদের জন্য RIP লেখা যেতে পারে l

এটাই হয় যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতেও আমরা শর্টকাট (?) করার অভ্যাস বশতঃ আমাদের মধ্যে কিছু কিছু বন্ধুরা হিন্দু ব্যক্তির মৃত্যুতেও RIP লিখে দেয় l এটা সর্বৈব অজ্ঞানতা আর অবিমৃষ্যকারিতা, এছাড়া কিছুই নয় l

সেইজন্য আপনারা সবাই চেষ্টা করবেন - ভবিষ্যতে এই ভুল না হয় এবং ভাববো আমরা স্বর্গীয় আত্মাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করব নাকি RIP !

সবার কাছে এই নিবেদন এবং আশা করি যে পরবর্তী সময়ে RIP লেখার আগে বিচার করবে .....🙏🙏 🙏
ওঁ তৎ সৎ
মৃত্যু সংবাদ শুনলে সনাতন ধর্ম মতে কি বলতে হয়?

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

☞অর্থ- তিনি দিব্যলোকে গমন করুক।

☞বাংলা(সে, সেই,তিনি,তাহা)
☞সংস্কৃত (স সঃ সা)
স হল উভয়লিঙ্গ 
সঃ হল পুংলিঙ্গ 
সা হল স্ত্রীলিঙ্গ 

তাই মৃত ব্যক্তিকে নারী পুরুষ ভেদাভেদ না করে সবার উদ্দেশ্য বলতে হয়

" ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু "

☞কিন্তু আজকাল আমরা সোশাল মিডিয়া বা আমাদের অনেকেই ভূল মন্ত্র উচ্চারণ বা লিখে থাকি তা হল..

ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু

স্ব অর্থ নিজে

তাহলে অর্থ হয়

"দিব্যলোকে আমি গমন করি।"

এবার আপনিই বিচার করুন......

☞আসুন বেদে সেই মন্ত্রটি সম্পূর্ণ দেখি

“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।
মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্
দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”

অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান। ( ক্রিয়াকাণ্ড বারিধি)

আশা করি সংস্কৃত শুদ্ধ উচ্চারণ করব নিজে জানব অপরকে জানাবো।

ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ
#collected

Comments

Popular posts from this blog

নির্মলা পান্তা