আজাদহিন্দবাহিনীর জন্যই ব্রিটিশ রাজ মুক্ত হয়
আজাদহিন্দবাহিনীর জন্যই ব্রিটিশ রাজ মুক্ত হয়
আজাদ হিন্দ ফৌজ ভারতীয় জাতীয় সেনাবাহিনী (Indian National Army বা INA)। ১৯৪২ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই বাহিনী গঠিত হয়।
১৯৪২ সালে রাসবিহারী বসুর ডাকে টোকিওতে অনুষ্ঠিত একটি সম্মেলনে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠনের সিদ্ধান্ত হয়। তখন ভারতের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে রাসবিহারী সেই সম্মেলনে একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দেন।সেই সম্মেলনে লিগে রাসবিহারীর সভাপতিত্বে দায়িত্ব গ্রহণের জানানোর প্রস্তাব গৃহীত হয়। যেসব ভারতীয় সেনা মালয় ও বার্মা ফ্রন্টে জাপানিদের হাতে আটক হয়েছিল তাদের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ ও লিগের সশস্ত্র শাখা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদানে উৎসাহিত করা হয়।
আজাদহিন্দ বাহিনীর লক্ষ্য ছিল ভারত থেকে ব্রিটিশ রাজ উচ্চেদ।দেশকে ঔপনিবেশিক শাসন জাল থেকে মুক্ত করা।জাপানের হাতে ধরা পড়া ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে এই সেনাবাহিনী গঠন করা হয়।
১৯৪৩-সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুনর্গঠিত হয় "আর্জি হকুমত-এ-আজাদ হিন্দ" ভারতের সামরিক বাহিনী।সুভাষচন্দ্রের নেতৃত্বে প্রতিষ্ঠাত হয় আজাদহিন্দ সরকার।
AZAD HIND সরকারের পতাকা
আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত এই সরকারের সেনাবাহিনী ইম্ফল-কোহিমা সেক্টরে জাপান সাম্রাজ্য সেনাবাহিনীর সহযোগিতায় ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী ও তার মিত্রবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। জাপানি পঞ্চদশ বাহিনীর সঙ্গে আজাদ হিন্দ ফৌজ ইম্ফলের যুদ্ধে নিজ সাফল্যের ছাপ রেখে যায়। কোহিমায় ব্রিটিশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে।
আজাদহিন্দ বাহিনীর জন্যই ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়।
বীরভূমি-Birbhum



Comments
Post a Comment