অক্টোবরের ১-১৮ তারিখের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা, বাড়িতে বসে হবে পরীক্ষা।
অক্টোবরের ১-১৮ তারিখের মধ্যে চূড়ান্ত বর্ষের পরীক্ষা, বাড়িতে বসে হবে পরীক্ষা।
সম্প্রতি শীর্ষ আদালত থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষা না নিয়ে কোনভাবেই চূড়ান্ত বর্ষের (Final Semester) পড়ুয়াদের ডিগ্রী দেওয়া হবে না। সেই ঘোষণা অনুসারে কীভাবে পরীক্ষা নেবে এই নিয়ে তৈরি হয়েছিল সংশয়।শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সঙ্গে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে ঠিক করা হলা পরীক্ষা নেওয়ার পদ্ধতি। "ওপেন বুক এক্সাম" বাড়িতে বসে বই খুলেই পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। পরীক্ষা হবে সম্পূর্ণ অনলাইনে
সমস্ত প্রক্রিয়া ঠিক করতে বিশ্ববিদ্যালয়গুলিকেই পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। শীর্ষ আদালতের ঘোষণার পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যেই রাজ্যে কীভাবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে তা স্থির করা হবে। সেই মতই এই পরিকল্পনার রূপরেখা তৈরি করতে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনলাইন বৈঠক ছিল।
বৈঠকে ঠিক হয়, অনলাইনে নেওয়া হবে সমস্ত পরীক্ষা। হোম অ্যাসেসমেন্ট এর ব্যবস্থা থাকবে।প্র্যাকটিক্যাল সেমিনার,ফিল্ড ওয়ার্কের ওপর নম্বর দেওেয়া যেতে পারে।অক্টোবর মাসে পরীক্ষা নিয়ে সেই মাসের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। যদি বিশ্ববিদ্যালয়গুলি চায় তবে তারা মৌখিক পরীক্ষার মাধ্যমেও ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
প্রশ্নপত্র মেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যামে পরীক্ষার্থীদের পাঠিয়ে দেওয়া হবে।নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর লিখে কর্তৃপক্ষের পাঠিয়ে দিতে হবে।যে সব এলাকায় ইন্টারনেটর সংযোগ নেয়,সে ক্ষেত্রে তাদের সাধারণ ফোনে প্রশ্ন করে মূল্যায়ন করা হবে।
বীরভূমী-Birbhum

Comments
Post a Comment